নুরকে দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৫, ১৯:০২আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৯:৫১

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরকে দেখতে গিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। রবিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।

এ সময় নুরের চিকিৎসার খোঁজ-খবর নেন স্বাস্থ্য উপদেষ্টা। নুরের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

উপদেষ্টা এ সময় নুরের স্ত্রীকে সান্ত্বনা দেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে নুরের সঙ্গে একই সময় আহত ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে দেখতে তার কেবিনে যান ও তার চিকিৎসার খোঁজ-খবর নেন স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় নাজমুলের মা, স্ত্রী ও স্বজনদের সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা কথা বলেন।

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। কর্তব্যরত চিকিৎসক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
ডেমরায় অটোচালককে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি
ঢামেকে কারাবন্দির মৃত্যু
ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
অবসর নয়, ক্রোয়েশিয়ার জার্সিতে মাঠে নামছেন মদরিচ
অবসর নয়, ক্রোয়েশিয়ার জার্সিতে মাঠে নামছেন মদরিচ
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ