ক্যানসার প্রতিরোধে সচেতনতা জরুরি: সেমিনারে বক্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৬, ১৮:৫৬ আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৮:৫৬

ক্যানসারের মতো জটিল রোগ মোকাবিলায় স্বাস্থ্য শিক্ষা ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। বৃহস্পতিবার (২ এপ্রিল) নারায়ণগঞ্জ পুলিশ লাইনস মাল্টিপারপাস হলে ‘আমরা নারী’ ও ‘সিওক হেলথকেয়ার’র উদ্যোগে আয়োজিত ক্যানসার সচেতনতা সেমিনারে এসব কথা বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

সেমিনারে প্রধান বক্তা চীনের ক্যানসার বিশেষজ্ঞ লিন জিং বলেন, ‘‘আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা পদ্ধতি ক্যানসার মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে সময়মতো রোগ শনাক্ত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, ‘‘গণসচেতনতা বাড়াতে গণমাধ্যম ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।’’

বক্তারা আরও বলেন, ‘‘ক্যানসারের লক্ষণ সম্পর্কে সচেতনতা, নিয়মিত স্ক্রিনিং এবং স্বাস্থ্যকর জীবনযাপনই পারে এই রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে।’’ ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
ইরানের শাসনব্যবস্থা ‘ক্যানসারের’ মতো, নির্মূল না করলে রক্ষা নেই: নেতানিয়াহু
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
ক্যানসারে আক্রান্ত পোপ লিও
সর্বশেষ খবর
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান