তেহরানের বিরুদ্ধে নিজেদের সরকারের অর্জন তুলে ধরার পরও ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাকে উন্মুক্ত রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের শাসনব্যবস্থাকে ‘ক্যান্সারের’ সাথে তুলনা করে সতর্ক করেছেন, হুমকিটি দূর করা না হলে তা আবারও ফিরে আসবে, তখন মধ্যপ্রাচ্যের কেউ সুরক্ষিত থাকবে না।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘আই২৪নিউজ হিব্রু’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা ৯০ শতাংশ কাজ সম্পন্ন করেছি। কিন্তু আপনারা তো জানেন, এটি ক্যান্সারের মতো। আপনি যদি ইরানের এই শাসনব্যবস্থাকে উপড়ে ফেলতে না পারেন, তবে এটি আবার ফিরে আসবে।
তেহরানের রাজনৈতিক কাঠামো গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে নিজের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে নেতানিয়াহু আরও বলেন, আমি এই শাসনব্যবস্থার পতন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি জানি কীভাবে তা করতে হয়। আমরা অনেক দূর এগিয়েছি, তবে এখনও এমন কিছু পর্যায় বাকি রয়েছে যা অবশ্যই সম্পন্ন করতে হবে।
সূত্র: রোয়া নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস
গোয়ালিয়রে মন্দিরের দেয়ালে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চাপা পড়ে নিহত ১৩ পুণ্যার্থী