হামের উপসর্গে ফের প্রাণহানি, মোট মৃত্যু ৬৩১

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুন ২০২৬, ১৫:৫৪আপডেট : ০৯ জুন ২০২৬, ১৫:৫৪

হাম ও এর উপসর্গ নিয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যু এবং সংক্রমণ। সংক্রমণ ও মৃত্যুর এই ঊর্ধ্বমুখী প্রবণতা জনস্বাস্থ্যে নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে স্বাস্থ্য অধিদফতর।

এদিকে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮০ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৬৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯২ জন শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৯ জন।

এছাড়া গত ১৫ মার্চ থেকে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৩ জনে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০ জন।

স্বাস্থ্য অধিদফতর বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।

 

/এসও/এমএএল/
সম্পর্কিত
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৪ মৃত্যু
হামে মৃত্যু থামছেই না, উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ
সর্বশেষ খবর
বুকার দীর্ঘতালিকায় ফিরলেন দুই সাবেক বিজয়ী, জায়গা পেলেন ১০ নতুন লেখক
সিলেটের ভ্রমণের প্রকৃতির রূপ উপভোগের সেরা সময় কখন
মার্কিন-সৌদির হামলায় নিহত ৮, নিন্দা জানিয়ে যা বললো ইরাকি পিএমএফ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা