আদ-দ্বীন মেডিক্যালের শিক্ষার্থীদের নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৬, ১৪:১৪আপডেট : ১৫ জুন ২০২৬, ১৪:২৭

আদ-দ্বীন মেডিক্যাল হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে এ বিষয়ে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হাসপাতাল ও মেডিক্যাল কলেজ আলাদা সত্তা। সরকার হাসপাতালের লাইসেন্স বন্ধ করেছে, মেডিক্যাল কলেজ নয়।’

সোমবার (১৫ জুন) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মেডিক্যাল কলেজ সেপারেট এন্টিটি। আমরা কলেজকে বন্ধ করিনি, হাসপাতাল বন্ধ করেছি। প্র্যাকটিক্যালের জন্য একটি হাসপাতাল লাগবে। অন্য প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সেই সুযোগ দিতে পারে।’

আদ-দ্বীন মেডিক্যালে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও ক্লিনিক্যাল শিক্ষার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের জন্য অন্য হাসপাতালের ব্যবস্থা করা যেতে পারে। আশপাশে আরও হাসপাতাল রয়েছে, সেখানে তারা প্রশিক্ষণ নিতে পারবেন।

তবে শিক্ষার্থীদের জন্য সরকার নির্দিষ্ট কোনও হাসপাতালের ব্যবস্থা করবে কি না—এ প্রশ্নের সরাসরি জবাব দেননি স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা হাসপাতালকে বন্ধ করেছি, লাইসেন্স বন্ধ করেছি। অন্য ব্যাপারে আমি কথা বলতে রাজি না, সরি।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘মানুষের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে চাই। সেখানে আমি বা আপনি, যে–ই খারাপ কিছু করি, তার শাস্তি হওয়া উচিত।’

/এসও/ইউএস/
সম্পর্কিত
জানালেন স্বাস্থ্যমন্ত্রীনারীদের জন্য হচ্ছে দুটি বিশেষায়িত হাসপাতাল, নিয়োগ পাবে ১ লাখ কর্মী
১০ জেলায় আইসিইউ উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর, বললেন ১ হাজার শয্যার ২০টি হাসপাতাল হবে
নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি
সর্বশেষ খবর
একমাসের মধ্যেই বেনজীরকে ফেরত পাঠানো হবে: চিফ প্রসিকিউটর
একমাসের মধ্যেই বেনজীরকে ফেরত পাঠানো হবে: চিফ প্রসিকিউটর
মা-মেয়েকে হত্যার কারণ জানালো ঘাতক
মা-মেয়েকে হত্যার কারণ জানালো ঘাতক
উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা আপাতত নেই
উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা আপাতত নেই
কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
৬ হাজার ৮৮০ কোটি কীভাবে ২২ হাজার কোটি টাকা হলো
৬ হাজার ৮৮০ কোটি কীভাবে ২২ হাজার কোটি টাকা হলো