একমাসের মধ্যেই বেনজীরকে ফেরত পাঠানো হবে: চিফ প্রসিকিউটর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৬, ১৬:১০আপডেট : ১৫ জুন ২০২৬, ১৬:১০

আগামী একমাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত সরকার বেনজীরকে বাংলাদেশে ফেরত দেবে বলে আশাবাদ ব‍্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (১৫ জুন) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুতই দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত সরকার বেনজীরকে বাংলাদেশে ফেরত দেবে।

তিনি বলেন, র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন তথা টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় এরইমধ্যে বিচার চলছে। এ মামলার অন্যতম আসামি বেনজীর আহমেদ। এছাড়া শাপলা চত্বরের মামলার তদন্ত প্রায় শেষের দিকে। কক্সবাজারের টেকনাফে একরামুল হত্যার ঘটনায়ও আমরা ফরমাল চার্জ তৈরি করেছি। খুব দ্রুতই এ চার্জ দেওয়া হবে।

আমিনুল ইসলাম বলেন, অসংখ্য গুমের সঙ্গে বেনজীর আহমেদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের বাইরেও অসংখ্য অভিযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের তিনটি ওয়ারেন্ট ইস্যুর নথি এরই মধ্যে সরকারের কাছে পাঠিয়েছি। এরপর এসব ইন্টারপোলে যাবে। একইসঙ্গে তাকে দেশে ফেরত চেয়ে চিঠির মাধ্যমে আবেদন জানানো হয়েছে।

তিনি আরও জানান, আমাদের দেওয়া সব প্রক্রিয়া শেষ হতে এক মাস সময় লাগবে। আর এসব কাজ সম্পন্ন হলেই দেশটির সরকার তাকে ফেরত দেবে বলে আমরা আশা করছি।

আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে আসার পরই তাকে জিজ্ঞাবাদে নেওয়া হবে। তার কাছ থেকে আমাদের অনেক তথ্য-প্রমাণ পাওয়ার ব্যাপার রয়েছে। তিনি বাংলাদেশে এমন কোনও দুর্নীতি নেই যা করেননি। অতএব তাকে যা যা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আমরা করবো।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১১ অক্টোবর
বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
বেনজীর দুবাইয়ে, নজরদারিতে রাখতে আমিরাতকে অনুরোধ বাংলাদেশের
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত