উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা আপাতত নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৬, ১৬:০৫আপডেট : ১৫ জুন ২০২৬, ১৬:০৫

উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা কর্মজীবী নারীদের বাসস্থান ও নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিবেচনা করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ক্রমান্বয়ে প্রতিটি জেলায় একটি আধুনিক ডে-কেয়ার সেন্টার এবং কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপন প্রক্রিয়া বিবেচনাধীন।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিশেনের সপ্তম দিন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। এ দিন বিকাল ৩টায় হওয়া সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু লিখিত প্রশ্নে জানতে চান, নওগাঁর মান্দা উপজেলাসহ দেশের প্রতিটি উপজেলায় কর্মজীবী মহিলা এবং শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের কোনও পরিকল্পনা আছে কিনা? থাকলে তা কত দিনে বাস্তবায়ন হবে?

জবাবে মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা আপাতত নেই।

মন্ত্রী জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আওতায় মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। এর মধ্যে রাজস্ব বাজেটের আওতায় ৪৩টি ডে-কেয়ার সেন্টার ও উন্নয়ন বাজেটের আওতায় ২০টি এবং জাতীয় মহিলা সংস্থার সদর কার্যালয়ে একটি ডে-কেয়ার সেন্টার রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে অনুমোদিত ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন’ প্রকল্পের আওতায় আরও ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা কর্মজীবী নারীদের বাসস্থান ও নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিবেচনা করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ক্রমান্বয়ে প্রতিটি জেলায় একটি আধুনিক ডে-কেয়ার সেন্টার এবং কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপন প্রক্রিয়া বিবেচনাধীন। কর্মজীবী ও শ্রমজীবী মায়েদের সন্তানদের নিরাপদ ও সুরক্ষার লক্ষ্যে নওগাঁ জেলায় ২০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন প্রকল্পের আওতায় একটি ডে-কেয়ার সেন্টার রয়েছে। উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হলে সে ক্ষেত্রে মান্দা উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
সংসদে উল্টাপাল্টা কথা বললে আমরা ওই পথে হাঁটবো: জামায়াত আমির
পর্দা নিয়ে মনিরুল হকের বক্তব্য কুরুচিপূর্ণ ও অনভিপ্রেত: জামায়াত
সম্পূরক বাজেট হচ্ছে ‘খায়-দায় জব্বার মোটা হয় আব্বাস’: ওবায়দুল্লাহ সালাফী
সর্বশেষ খবর
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
একমাসের মধ্যেই বেনজীরকে ফেরত পাঠানো হবে: চিফ প্রসিকিউটর
একমাসের মধ্যেই বেনজীরকে ফেরত পাঠানো হবে: চিফ প্রসিকিউটর
মা-মেয়েকে হত্যার কারণ জানালো ঘাতক
মা-মেয়েকে হত্যার কারণ জানালো ঘাতক
সর্বাধিক পঠিত
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান
চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
আশ্রয়ণের ঘর ক্ষতিগ্রস্ত, ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা যাচ্ছে
আশ্রয়ণের ঘর ক্ষতিগ্রস্ত, ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা যাচ্ছে