হামের মধ্যেই ডেঙ্গুর হানা, ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুন ২০২৬, ১৮:০৬আপডেট : ২৯ জুন ২০২৬, ১৮:৫৯

হামের প্রাদুর্ভাবের মধ্যেই ডেঙ্গু হানা দিয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া পাঁচ জনের মধ্যে দুই জন পুরুষ, তিন জন নারী। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

দেশজুড়ে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যেই এবার নতুন আতঙ্ক হিসেবে জেঁকে বসছে ডেঙ্গু। একদিকে শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অপরদিকে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ও প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও তিন জন নারী।

একই সময়ে নতুন করে আরও ১২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৩৭, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহে ২ এবং রাজশাহী বিভাগে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটিতে ১৬ এবং দক্ষিণ সিটিতে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

চলতি বছর ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৪৫৫ জন।  

/আইএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রামে ডেঙ্গুর লাগামহীন বিস্তার, নিয়ন্ত্রণ করবে কে?
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু
সারা দেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের
সর্বশেষ খবর
ঢাকার দুই সিটিতে আনুষ্ঠানিকভাবে মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির
ঢাকার দুই সিটিতে আনুষ্ঠানিকভাবে মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির
ভয় দেখিয়ে লাভ নেই, ৩ বিচারককে সরাইতে হবে: আইনজীবীদের হুঁশিয়ারি 
ভয় দেখিয়ে লাভ নেই, ৩ বিচারককে সরাইতে হবে: আইনজীবীদের হুঁশিয়ারি 
টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ 
টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ 
চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়