হাম উপসর্গে রোগীর সংখ্যা ১ লাখ ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৬, ১৮:১১আপডেট : ২৯ জুন ২০২৬, ১৯:০২

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত)  হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এ সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪১ জন এবং হামের উপসর্গে শনাক্ত হয়েছে ১ হাজার ৪ শিশুর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে রোগীর সংখ্যা ১ লাখ ২১১। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৮৫১। 

স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনও শিশু মারা যায়নি।

এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬২৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৬টি শিশু মারা গেছে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১১১১
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
সর্বশেষ খবর
ঢাকার দুই সিটিতে আনুষ্ঠানিকভাবে মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির
ঢাকার দুই সিটিতে আনুষ্ঠানিকভাবে মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির
ভয় দেখিয়ে লাভ নেই, ৩ বিচারককে সরাইতে হবে: আইনজীবীদের হুঁশিয়ারি 
ভয় দেখিয়ে লাভ নেই, ৩ বিচারককে সরাইতে হবে: আইনজীবীদের হুঁশিয়ারি 
টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ 
টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ 
চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়