২৫০ বস্তা সরকারি সার পাচারের সময় ডিলার আটক

ফরিদপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ১৩:২৮ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৩:২৮

ফরিদপুরের ভাঙ্গায় পাচারের সময় ২৫০ বস্তা সরকারি ডিএপি সারসহ এক ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে প্রশাসন। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

আটক সার ডিলারের নাম এ কে এম ইলিয়াস হাওলাদার। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। তিনি মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে সারবোঝাই ট্রাকটির চলাচল সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশ ও প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সারবোঝাই ট্রাক, ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে আটক করেন। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।

ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারবোঝাই ট্রাকসহ ডিলার ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় ওই ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। পাশাপাশি তার ডিলারশিপ স্থায়ীভাবে বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি ভর্তুকির সার অবৈধভাবে পাচারের অভিযোগে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক, সবাই মাদ্রাসাছাত্র
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন
এবার প্রকাশ্যে রেস্টুরেন্টে ঢুকে হামলা ও ভাঙচুর
সর্বশেষ খবর
হাসানের আঘাতের পর ক্যারিবিয়ানদের প্রতিরোধ
হাসানের আঘাতের পর ক্যারিবিয়ানদের প্রতিরোধ
ইরাকে বাংলাদেশের আর্চাররা পেলো দ্বিতীয় স্বর্ণ
ইরাকে বাংলাদেশের আর্চাররা পেলো দ্বিতীয় স্বর্ণ
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর
যেভাবে চোখ ফাঁকি দিয়ে যুক্তরাষ্ট্রে পালালেন বলসোনারো, নেপথ্যে আর্জেন্টিনা
যেভাবে চোখ ফাঁকি দিয়ে যুক্তরাষ্ট্রে পালালেন বলসোনারো, নেপথ্যে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা