হামের উপসর্গ নিয়ে একদিনে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুলাই ২০২৬, ১৬:৫৮ আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৭:০২

দেশে গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে আরও ৮৩৩ জনের। 

শনিবার (৪ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৮-এ। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৯৩ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৩১ জনের মৃত্যু হয়েছে।

অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ১০১ জন নতুন করে হামে আক্রান্ত হয়েছেন, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৩২। এই সময়ে ৭০৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৬৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৫২৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৭ হাজার ৯৬৬ রোগী, যাদের মধ্যে ৮৪ হাজার ২১৮ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

/ইউএস/
সম্পর্কিত
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু
এক বিভাগেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু-হামে ৮ জনের মৃত্যু
সর্বশেষ খবর
জাপানে প্রধানমন্ত্রীকে আনতে যাওয়া বিমানের উড়োজাহাজে ত্রুটি, চলছে মেরামত
জাপানে প্রধানমন্ত্রীকে আনতে যাওয়া বিমানের উড়োজাহাজে ত্রুটি, চলছে মেরামত
ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দিন শেষ করেছে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দিন শেষ করেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪১ হাজারের বেশি কর্মীর তথ্য ফাঁস
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪১ হাজারের বেশি কর্মীর তথ্য ফাঁস
এলপিজির দাম বাড়ানোর সুপারিশ, আগামী সপ্তাহে ঘোষণা!  
এলপিজির দাম বাড়ানোর সুপারিশ, আগামী সপ্তাহে ঘোষণা!  
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন