হাম উপসর্গে একদিনে ৪ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৬, ২০:০১আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২০:০১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে চার জনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চার জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৭২৫ জনের মৃত্যু হয়। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৯০। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৫৩। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয় ১৭০ জনের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামরোগী ১৫ হাজার ৪৪২ জন।

১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।

/আইএ/আরকে/
সম্পর্কিত
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
ভাটারায় দগ্ধ ৩ জনই মারা গেলেন
বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথে পেলেন মেয়ের মৃত্যুর সংবাদ
সর্বশেষ খবর
এক জেলায় টানা ৭ দিন লোডশেডিং, ‘শাটডাউন’ বলছে প্রশাসন
এক জেলায় টানা ৭ দিন লোডশেডিং, ‘শাটডাউন’ বলছে প্রশাসন
গ্যাস সংকটে জামায়াতের উদ্বেগ
গ্যাস সংকটে জামায়াতের উদ্বেগ
এখন কথা কম, কাজ হবে বেশি: ডিএনসিসি প্রশাসক
এখন কথা কম, কাজ হবে বেশি: ডিএনসিসি প্রশাসক
১১৬ কোটির বাজেট এক লাফে ১৪১৭ কোটি টাকা
নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের বাজেট১১৬ কোটির বাজেট এক লাফে ১৪১৭ কোটি টাকা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস