হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৬, ১৯:৪৬আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৯:৫৩

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার ৩১ জুলাই সকাল ৮টা) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৪১ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হামে মারা গেছে ৯৬ জন। এ নিয়ে সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৮৩৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০০ এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৮৫ জনের। মোট ১ হাজার ৮৫ হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনের। এ সময় হাম শনাক্ত হয় ১৬ হাজার ৫৯ জনের।

/এএজে/আরকে/
সম্পর্কিত
কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার