২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৩৪২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৬, ২২:২২আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২২:২২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪২ জন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮ পর্যন্ত আক্রান্ত হয় তারা। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ২৩ জন, এবং বরিশাল বিভাগের ৬৩ জন রয়েছেন। এছাড়া অন্য বিভাগে কেউ আক্রান্ত হয়নি।

এতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২  হাজার ৫৯০ জন। এদের মধ্যে ৩০ হাজার ৪২২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ২ হাজার ৮০ জন চিকিৎসাধীন আছেন। এ সময়ের মধ্যে মারা গিয়েছে ৮৮ জন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু 
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
সর্বশেষ খবর
শুরু থেকেই কঠোর ডুলি, দুই বেলা অনুশীলনে জামালরা
শুরু থেকেই কঠোর ডুলি, দুই বেলা অনুশীলনে জামালরা
সিরিজের আগে বাভুমার মুখে বাংলাদেশি বোলারদের প্রশংসা
সিরিজের আগে বাভুমার মুখে বাংলাদেশি বোলারদের প্রশংসা
রংপুরে ৪ হত্যার বিচার দাবিতে ধানমন্ডিতে সমাবেশ, ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা
রংপুরে ৪ হত্যার বিচার দাবিতে ধানমন্ডিতে সমাবেশ, ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা