দেশে প্রথম রোবোটিক সার্জারির মাধ্যমে পিত্তথলির পাথর অপসারণ    

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৬, ১৮:৪৯ আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫৮

ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসে প্রথমবারের মতো চালু হয়েছে রোবোটিক সার্জারি। দেশের প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে এই সেবার মাধ্যমে একজন রোগীর অস্ত্রোপচার করছে রাজধানীর মাদানি এভিউনিউতে অবস্থিত এই হাসপাতালটি। সোমবার (৩১ আগস্ট) বিকালে দেড় ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার।

বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রথম রোবোটিক সার্জারির যাত্রাকে দেশের চিকিৎসা খাতে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন বলে মনে করছে প্রতিষ্ঠানটি। ওষুধ প্রশাসন অধিদফতর থেকে (ডিজিডিএ) আমদানির অনুমোদন নিয়ে রোবোটিক সার্জারি শুরু করলো ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিস।

হাসপাতালটির সার্জন অধ্যাপক ডা. রফিকুস সালেহীন ও অধ্যাপক ডা. সামছাদ জাহানের (শেলী) নেতৃত্বে অত্যাধুনিক মেডবট তৌমাই এন্ডোস্কোপিক সার্জিকাল রোবটের সহায়তায় এই অস্ত্রোপচার করা হচ্ছে। পিত্তথলিতে পাথরে আক্রান্ত ৩৪ বছর বয়সী একজন পুরুষ রোগীর ওপর সফল রোবোটিক কোলেসিস্টেকটমি করেন চিকিৎসকরা।

অস্ত্রপচার শেষ হওয়ার পর রোগীর বিষয়ে এবং এর সফলতা নিয়ে বিস্তারিত হাসপাতালের পক্ষ থেকে জানানো হবে।

সংশ্লিষ্টদের মতে, রোবোটিক প্রোস্টেট সার্জারির জন্য মাসে প্রায় ৩০ জন রোগী বিদেশ ভ্রমণ করেন। এতে প্রতি মাসে প্রায় ৩০ কোটি টাকা খরচ হয়। রোবোটিক সার্জারির জন্য বার্ষিক বৈদেশিক ব্যয় এক হাজার কোটি টাকার মতো। বাংলাদেশে পুরোদমে চালু হলে বিদেশের থেকে কম খরচে এই সার্জারি করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

/এসও/এপিএইচ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
রাফিনহা-ইয়ামালের দাপটে বড় জয় পেলো বার্সেলোনা
উয়েফা চ্যাম্পিয়নস লিগ রাফিনহা-ইয়ামালের দাপটে বড় জয় পেলো বার্সেলোনা
টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর, ২০২৬)
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, বহিষ্কার ছাত্রদল নেতা 
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, বহিষ্কার ছাত্রদল নেতা 
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ