দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬০২ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, খুলনা বিভাগে ২৫৫ জন, রংপুর বিভাগে ১৭৪ জন, বরিশাল বিভাগের ১৬৫ জন এবং সিলেট বিভাগে ১০ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে কেউ নতুন করে আক্রান্ত হয়নি।
অধিদফতর থেকে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে বুধবার পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৯৩৮ জন। এদের মধ্যে ৪৩ হাজার ৫৫৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৩ হাজার ২৫২ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ১৩৩ জন।









