মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা জরুরি: চিফ হুইপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ অক্টোবর ২০২৬, ১৭:০৭ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৭:০৭

মানসিক সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসাসেবার পাশাপাশি দারিদ্র্য, বেকারত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মতো সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রীর কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ অসহায় মানুষের অর্থনৈতিক দুশ্চিন্তা কমাতে সহায়ক হবে।

তিনি বলেন, দারিদ্র্য, বেকারত্ব, পারিবারিক টানাপোড়েন ও সামাজিক অবমূল্যায়ন মানুষের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। তাই মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, কর্মসংস্থান ও সামাজিক সহমর্মিতা বাড়াতে হবে।

তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে শুধু চিকিৎসা ও পুনর্বাসন যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার সুযোগও নিশ্চিত করা জরুরি।

চিফ হুইপ আরও বলেন, তরুণদের যোগ্য করে গড়ে তুলে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ও পরিচালক ডা. সাইফুন্নাহার সুমি, স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ড. ইকবাল মাসুদ এবং ড. নায়লা পারভীনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এম/
সম্পর্কিত
মিথ্যা বলার সময় মস্তিষ্কে কী ঘটে? জানলে অবাক হবেন
পরিবারে সব দোষ কি আপনার ঘাড়েই পড়ে?
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট-কমেন্টেই কি শেষ সব সুনাম?
সর্বশেষ খবর
তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ, পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান স্পিকার
তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ, পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান স্পিকার
নাটোরে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার 
নাটোরে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার 
নেপালে কোন মিশনে গেলেন সাকিব
নেপালে কোন মিশনে গেলেন সাকিব
হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু
হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু
সর্বাধিক পঠিত
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন