হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১৭:১৪ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৭:১৪

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় এদের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে নতুন করে নিশ্চিত হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৪৪৪ জনের। 

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ১৮৪ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৮৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের। মোট ১ হাজার ৪৪৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬১০ জনের।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
১৯৯০ সালের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হামে প্রথম শিশুমৃত্যু
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
হাম উপসর্গে প্রাণ গেলো আরও তিন জনের, আক্রান্ত ১৩৯৬
সর্বশেষ খবর
আইপিএলের সূচি পরিবর্তনের প্রস্তাব, কী বললেন জুহি চাওলা
আইপিএলের সূচি পরিবর্তনের প্রস্তাব, কী বললেন জুহি চাওলা
ভারতে টাটার আইফোন যন্ত্রাংশ কারখানায় ৩ শ্রমিকের মৃত্যু
ভারতে টাটার আইফোন যন্ত্রাংশ কারখানায় ৩ শ্রমিকের মৃত্যু
বিমানে দুর্নীতিতে জড়িতদের তালিকা চাইলো সংসদীয় কমিটি
বিমানে দুর্নীতিতে জড়িতদের তালিকা চাইলো সংসদীয় কমিটি
বাথরুমে পড়ে মৃত্যুর নাটক সাজিয়ে স্বামীকে হত্যা, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক
বাথরুমে পড়ে মৃত্যুর নাটক সাজিয়ে স্বামীকে হত্যা, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন