ভারতে টাটার আইফোন যন্ত্রাংশ কারখানায় ৩ শ্রমিকের মৃত্যু

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১৭:২২ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৭:২২

ভারতের তামিলনাড়ু রাজ্যে অ্যাপল আইফোনের যন্ত্রাংশ তৈরির একটি টাটা ইলেকট্রনিক্স কারখানায় তিন চুক্তভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দেরিতে কৃষ্ণাগিরি জেলার হোসুরে অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা দিনেশ কুমার জানান, শ্রমিকরা হোসুরের একটি বর্জ্য শোধন প্ল্যান্ট (ইটিপি) পরিষ্কারের কাজে নিয়োজিত ছিলেন। একটি বাহ্যিক ন্যানো-ফিল্ট্রেশন ট্যাংক পরিদর্শনের সময় বিষাক্ত গ্যাস সেবনে তাদের মৃত্যু হয়। তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

রাজ্যের শিল্পমন্ত্রী বিরুধাই মাগাল কীর্তনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, শ্রমিকদের মৃত্যুর ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

চীনের বাইরে অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতে আইফোন অ্যাসেম্বলির প্রায় ৪০ শতাংশই কাজ করে টাটা ইলেকট্রনিক্স। তবে হোসুরের এই প্ল্যান্টটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংকটে পড়েছে। ২০২৪ সালে এক অগ্নিকাণ্ডে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এ ছাড়া চলতি বছর ভূগর্ভস্থ পানি দূষণের বিষয়ে সতর্কতা জারি করেছিল রাজ্য কর্তৃপক্ষ এবং সম্প্রতি পাশের একটি কারখানা থেকে র‍্যানসমওয়্যার হামলায় তথ্য ফাঁসের ঘটনাও ঘটে।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
বাথরুমে পড়ে মৃত্যুর নাটক সাজিয়ে স্বামীকে হত্যা, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক
‘উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি অপরাধ?’ সোনিয়া গান্ধীকে প্রণব মুখার্জির মেয়ের পাল্টা প্রশ্ন
সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি ‘দ্য ওডিসি’
সর্বশেষ খবর
এত সতর্কতা ও নিরাপত্তার মধ্যে বিমানবন্দরে দুটি গ্রেনেড ঢুকলো কোন পথে?
এত সতর্কতা ও নিরাপত্তার মধ্যে বিমানবন্দরে দুটি গ্রেনেড ঢুকলো কোন পথে?
বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগের আগ্রহ হাইবিউরি গ্রুপের
বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগের আগ্রহ হাইবিউরি গ্রুপের
যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিতে আসলেই কি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান?
যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিতে আসলেই কি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান?
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৮ জনের, হাসপাতালে ভর্তি ১৫৯৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৮ জনের, হাসপাতালে ভর্তি ১৫৯৫
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন