সাতক্ষীরা হয়ে উঠুক বাংলাদেশ

উদিসা ইসলাম
০৭ এপ্রিল ২০২১, ২৩:৩৯ আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২৩:৩৯

সাতক্ষীরার কয়েকজন মানুষ, কয়েকটি সংগঠনের অভিজ্ঞতা সুতার ফোঁড়ে বুনে বুনে তৈরি করেছেন অনন্য উদাহরণ। যখন কিনা টেলিভিশনের টকশোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারকে সমালোচনা করে নানা বক্তব্য দেওয়ার প্রবণতা বেশি, তখন সাতক্ষীরার নানা পেশার কয়েকজন মানুষ নিজেদের কাঁধে তুলে নিয়েছেন দায়িত্ব।৯টি দলে ভাগ হয়ে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করে চলেছেন— করোনা থেকে বাঁচতে হলে কী করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, তাতে করে সাতক্ষীরার এই মানুষগুলোর মতো প্রতিটি শহরে আপামর জনসাধারণকে সচেতন করে তুলবেন, এমন মানুষ দরকার। 

করোনা শুরু হওয়ার পর থেকে একবছর ধরে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করলেও গত কয়েকদিন হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখা যাচ্ছে— তাদের কার্যক্রমের বিষয়ে বিভিন্ন পোস্ট। 

কী করছেন আপনারা, কবে থেকে করছেন এমন প্রশ্নে বেসরকারি সংস্থা ‘স্বদেশ’ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তেমন কিছু করতে পারছি কই? ৩৫ জন কোভিড নিয়ে মারা গেলো, শত শত কোভিডের উপসর্গ নিয়ে মারা গেলো। কী যে আছে সামনে! এরপরেও এলাকার মানুষ সতর্ক না। স্বাস্থ্যবিধি মানছে না। আমরা তাদেরকে সেই জায়গায় সতর্ক করার চেষ্টা করছি।’

আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তা ফেসবুকে লিখেছেন— ‘মাধব দত্ত। একজন নিবেদিত প্রাণ মানবাধিকারকর্মী। করোনার ভয়াবহতা রোধে এলাকার মানুষকে সতর্ক করতে একজন সহকর্মীকে নিয়ে রাস্তায় নেমেছেন। তাদের ছবিটা দেখছি আর ভাবছি, মানুষকে নিঃস্বার্থ ভালোবাসার মানুষ ফুরিয়ে যায় নাই।’

তবে মাধব দত্ত এ কাজের কৃতিত্ব নিজে নিতে রাজি নন। তিনি বলেন, ‘সারা দেশের মতো আমাদের এখানেও জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রম রয়েছে। কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। সেখান থেকেই রাজনৈতিক-সামাজিক অ্যাক্টিভিস্ট, চিকিৎসক, সুশীল সমাজের প্রতিনিধিরা মিলে কাজটা করছি।’  মাধব দত্ত বলেন, ‘আগামী কয়েকদিন আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সচেতনতার কাজ করবো। আপনারা জানেন, সাতক্ষীরা সীমান্ত এলাকা। ভারতে কোভিড পরিস্থিতি ভালো না। ফলে সীমান্ত এলাকায় কাজ করা দরকার। এছাড়া

আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষ আদৌ সতর্ক জীবন-যাপন করছে কিনা, আমরা সেটাও মনিটর করবো।’ প্রতিটি মানুষ নিজের দায়িত্বটুকু পালন করলে শিগগিরই এই দুরাবস্থাকে পরাস্ত করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিউমার ধরা পড়ার পর কেমন আছেন শাহনূর, যুক্তরাষ্ট্র থেকে জানালেন নিজেই
টিউমার ধরা পড়ার পর কেমন আছেন শাহনূর, যুক্তরাষ্ট্র থেকে জানালেন নিজেই
মহারাষ্ট্রে ২ লিটার কিং কোবরা সাপের বিষ ও বাঘ-চিতার চামড়াসহ গ্রেফতার ৬
মহারাষ্ট্রে ২ লিটার কিং কোবরা সাপের বিষ ও বাঘ-চিতার চামড়াসহ গ্রেফতার ৬
হেপাটাইটিস শনাক্তকরণে মেডিপ্যাকের সিএমই আয়োজন
হেপাটাইটিস শনাক্তকরণে মেডিপ্যাকের সিএমই আয়োজন
পদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণ
পদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণ
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন