পুরুষের চেয়ে নারীর মৃত্যু বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৬

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। তাদের মধ্যে পুরুষ ২০ জন আর নারী ৩২ জন।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবারও করোনায় দৈনিক হিসাবে পুরুষের তুলনায় নারীর মৃত্যু বেশি ছিল। ওই দিন মারা যাওয়া ৫৬ জনের মধ্যে পুরুষ ছিলেন ১৯ জন আর নারী ৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৬ হাজার ৭৩৬ জন। এদের মধ্যে পুরুষ ১৭ হাজার ২৫৯ জন আর নারী ৯ হাজার ৪৭৭ জন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও সংক্রমণের উপসর্গ নিয়ে নারীর মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি আমাদের নজরে আছে এবং সংশ্লিষ্টরা এটি নিয়ে কাজ করছেন। তথ্য-উপাত্তগুলো এক জায়গায় আসার পরে আমরা নিশ্চিত তথ্য দিতে পারবো।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম