করোনায় মৃত্যু ২৭ হাজার ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:১২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৬

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মোট মৃত্যু ২৭ হাজার ছাড়ালো।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টার ৩৫ জনকে নিয়ে দেশে মোট মারা গেলেন ২৭ হাজার সাত জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে করোনা আক্রান্ত মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৭৩৫ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ছয় দশমিক ৫৪ শতাংশ আর এখন পর্যন্ত  ১৬ দশমিক ৪৯ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৯ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩২ হাজার ২১২টি আর পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৭২৪টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৩ লাখ তিন হাজার ৮৪৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৮ লাখ ৭৪ হাজার ২৯২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ লাখ ২৯ হাজার ৫৫৩টি।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ২১ জন আর নারী ১৪ জন।

দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৪০৪ জন আর নারী ৯ হাজার ৬০৩ জন।

এরমধ্যে বয়স বিবেচনায় ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছেন দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন দুই জন।

এদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৫ জন, চট্টগ্রাম বিভাগের আট জন, রাজশাহী ও খুলনা বিভাগের চার জন করে আর বরিশাল ও সিলেট বিভাগের আছেন দুই জন করে।

৩৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৩ জন আর বেসরকারি হাসপাতালে দুই জন।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম