তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৪, ১৬:৪৩আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৬:৪৩

তীব্র তাপপ্রবাহে সারা দেশে বেহাল দশা সাধারণ মানুষের। ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছকাছি বা এরও বেশি তাপমাত্রায় ডায়রিয়া, হিট স্ট্রোকসহ নানা রকম অসুস্থতা বাড়ছে। অনেক জায়গায় হিট স্ট্রোকের ফলে মৃত্যুর তথ্যও পাওয়া যাচ্ছে। খুব দ্রুত এ অবস্থা থেকে মুক্তি নাও মিলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদফতর। এমন অবস্থায় সুস্থ থাকতে স্বাস্থ্য অধিদফতর ৮টি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান। এ অবস্থায় সুস্থ থাকতে সতর্কতার কোনও বিকল্প নেই। হিট স্ট্রোকের ঝুঁকিতে সবচেয়ে বেশি আছে নবজাতক, শিশু, গর্ভবতী নারী, গরমে সেবা দেওয়া ও শ্রমজীবী ব্যক্তি, বয়স্ক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, চিকিৎসাধীন ব্যক্তি ও অতিরিক্ত ওজনের মানুষ।

নির্দেশনাগুলো হলো—

১. সারা দিনে পূর্ণবয়স্ক ব্যক্তি কমপক্ষে আড়াই থেকে ৩ লিটার নিরাপদ পানি পান করুন। রাস্তাঘাটে তৈরি খাবার ও পানীয় পরিহার করুন।

২. মাঝে মাঝে ছায়া অথবা ঠান্ডা স্থানে বিশ্রাম নিন।

৩. প্রয়োজনে একবারের বেশি গোসল করুন।

৪. গরমের সময়ে সাদা অথবা হালকা রঙের ঢিলেঢালা পাতলা সুতি কাপড় পরুন।

৫. বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, যেমন- ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ অথবা অন্যান্য রোগ থাকলে গরমের সময়ে করণীয় সম্পর্কে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

৬. মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

৭. গরমে সুস্থ থাকার জন্য নিজে নির্দেশিত ব্যবস্থা গ্রহণ করুন এবং অন্যকেও উৎসাহিত করুন।

৮. স্বাস্থ্য পরামর্শের জন্য প্রয়োজনে ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ নম্বরে যোগাযোগ করুন।

/এসও/এফএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের