৫ লাখ ৭৭ হাজার ডোজ টিকা দেওয়া হলো আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২২:৩২

দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এরমধ্যে ৩ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ৬১৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে টিকা মজুত আছে ১ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৪৬৩ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৩১ লাখ ৬৭ হাজার ৯২৪ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৬৯৩ জন। আর মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৭৪ ডোজ টিকা। 

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ হাজার ৯৫৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৮৯ জনকে।

পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৬০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ২৭ হাজার ২৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২৮ হাজার ৩৫০ জন। 

মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ হাজার ১৫৫ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ২৮২ জনকে।

এ পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ৮৮৯ জন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম