বিমানবন্দরে ল্যাবের অবকাঠামোর কাজ শেষ হবে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৯

বিমানবন্দরে সংযুক্ত আরব-আমিরাত প্রবাসীদের জন্য করোনা পরীক্ষার ল্যাবের অবকাঠামো স্থাপনের কাজ আজ  বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) শেষ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘দুই দিনের মধ্যে মেশিন স্থাপন করে ল্যাব চালু করা যাবে।’

বৃহস্পতিবার বিকালে ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী। জাহিদ মালেক বলেন, ‘ছয়টি প্রতিষ্ঠানকে ল্যাব স্থাপনের কাজে আমরা সহায়তা করছি। প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করেছে। তারা আজকেই অবকাঠামোর কাজ শেষ করবে। দুই দিনের মধ্যে মেশিন বসিয়ে ল্যাব স্থাপন করা সম্ভব হবে।’

বিমানবন্দরে পার্কিং ভবনের ছাদে ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও আপত্তি ছিল  ল্যাব স্থাপনে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর। পরে এই সংকট নিরসন ও নতুন স্থান নির্ধারণ করা হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। টার্মিনাল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশে যাত্রীদের কাছ থেকে স্যাম্পল নেওয়া হবে। নিচ তলায় ল্যাবে পরীক্ষা করা হবে। 

ল্যাব স্থাপনে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে— স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। গত ১৫ সেপ্টেম্বর এসব প্রতিষ্ঠানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসাতে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান