গত সপ্তাহে করোনায় মৃতদের ৭২ শতাংশই টিকা নেননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৮:৪৮আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৮:৪৮

গত ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছন ১৫৯ জন। তাদের মধ্যে ৮৭ জন পুরুষ আর নারী ৭২ জন। তাদের ৭১ দশমিক সাত শতাংশই করোনা ভাইরাসের টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে যে ১৫৯ জন মারা গেছেন তাদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন ১১৪ জন, টিকা পেয়েছেন ১৪ জন আর ৩১ জনের তথ্য পাওয়া যায়নি। আর যে ১৪ জন টিকা নিয়েছিলেন তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছিলেন পাঁচজন আর দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ৯ জন।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে করোনায় পুরুষ মৃত্যুহার ৫৪ দশমিক সাত শতাংশ আর নারী মৃত্যুর হার ৪৫ দশমিক তিন শতাংশ। তবে মৃতদের মধ্যে গর্ভবতী কোনও নারী ছিলেন না।

তাদের মধ্যে বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মারা গেছেন ৬১ থেকে ৭০ বছর বয়সীরা; ২৫ দশমিক আট শতাংশ। এরপর রয়েছে ৫১ থেকে ৬০ বছর বয়সীরা; ২৫ দশমিক দুই শতাংশ।

৭১ থেকে ৮০ বছর বয়সীদের মৃত্যুর হার ১৭ দশমিক ছয় শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সীদের মৃত্যুহার ১২ শতাংশ, ৮১ থেকে ৯০ বছর বয়সীদের মৃত্যুহার সাত দশমিক ছয় শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মৃত্যুহার ছয় দশমিক তিন শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যুহার তিন দশমিক আট শতাংশ, ৯১ থেকে ১০০ বছর, ১১ থেকে ২০ বছর আর শূন্য থেকে ১০ বছর বয়সীদের মৃত্যু হার শূন্য দশমিক ছয় শতাংশ করে।

আর গত সপ্তাহে ১০০ বছরের ঊর্ধ্বে কেউ মারা যাননি।

/জেএ/এমএস/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের