ঢাকার বাইরেও ফাইজারের টিকা দেওয়ার পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৫:২৯আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৫:৪৭

ঢাকার বাইরে বিভাগীয় শহর, জেলা ও পৌরসভা এলাকায় ফাইজারের করোনার টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে জাতিসংঘের কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এসময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার, ইউএসএআইডি'র মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ডিজি খুরশীদ আলম বলেন, ফাইজারের টিকা এবার ঢাকা ছাড়াও বড় বিভাগীয় শহর, জেলা ও পৌরসভা এলাকায় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষ করে অচিরেই দেওয়া হবে।

টিকা সংরক্ষণে পর্যাপ্ত সক্ষমতা আছে জানিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, যে সমস্ত জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে, সেখানেই আমরা দিচ্ছি। আল্ট্রা কোল্ড চেইনে ভ্যাকসিন সংরক্ষণ করার ন্যূনতম সক্ষমতা আমাদের রয়েছে। যেভাবে টিকা আসছে তাতে সংরক্ষণে কোনো সমস্যা হবে না। মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাইজারের টিকা সংরক্ষণে আমরা ২৬টি আল্ট্রা লো ফ্রিজার পেয়েছি। সামনে আরও টিকা আসবে।

১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন,  ১৮ বছরের নিচে শিশুদের আপাতত টিকা দেওয়া হচ্ছে না। এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। শিশুদের টিকা দেওয়ার বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এখনই তাদের টিকা দেওয়া হচ্ছে না। এমনকি সিটি করপোরেশনের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে ২৫ লাখ ডোজ ফাইজারের প্রথম শিপমেন্ট ঢাকায় এসে পৌঁছেছে। দ্বিতীয় শিপমেন্টে ১২ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে পৌঁছাবে আজ বিকালে এবং রাতে তৃতীয় শিপমেন্টে বাকি ফাইজারের টিকা আসার কথা রয়েছে।

/এসও/এমএস/
সম্পর্কিত
কোভিড টিকা নিয়ে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা
৬ মাসের শিশুদের জন্যও করোনার টিকা আনছে ফাইজার
ওমিক্রনের বিরুদ্ধে ফাইজার-মডার্নার বুস্টার ডোজ ৯০ শতাংশ কার্যকর: গবেষণা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম