ওমিক্রনের বিরুদ্ধে ফাইজার-মডার্নার বুস্টার ডোজ ৯০ শতাংশ কার্যকর: গবেষণা

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ১৫:১৬আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৭:২৯

করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজার ও মডার্নার বুস্টার ডোজ ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)’র গবেষণায় এমন তথ্য এসেছে। এই দুই টিকার বুস্টার ডোজ ওমিক্রন স্ট্রেইনের বিরুদ্ধে কতটুকু কার্যকরী তা নিয়ে সম্প্রতি গবেষণা চালায় সিডিসি।

গবেষণার ফলাফলে দেখা গেছে মডার্না এবং ফাইজারের বুস্টার ডোজ অধিক কার্যকরী। হাসপাতালে ভর্তি হওয়া প্রতিরোধে কার্যকর প্রমাণ পাওয়া গেছে বলে দাবি মার্কিন প্রতিষ্ঠানটির।

গবেষণার অন্যতম সদস্য সিডিসির এমা অ্যাকরসি। শুক্রবার এ বিষয়ে তিনি বলেন, আমেরিকানদের অবশ্যই বুস্টার ডোজ নেওয়া উচিত। যদি আগের দুই ডোজ নেওয়ার পাঁচ মাস অতিবাহিত হয়ে থাকে। কিন্তু লাখ লাখ মার্কিনীকে দেখা যাচ্ছে যে, যারা বুস্টার নেওয়ার যোগ্য তাদেরকে এখনও নিতে দেখা যায়নি।

গবেষণায় দেখা গেছে, ফাইজার অথবা মডার্নার তিন ডোজ টিকা নেওয়ার পর করোনার বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষার প্রমাণ মেলেছে। সিডিসির গবেষকদের নেতৃত্বে আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নাল তৃতীয় গবেষণাটি প্রকাশ করেছে।

সিডিসির সমীক্ষায় দেখা গেছে, ফাইজার অথবা মডার্নার প্রথম দুই ডোজ টিকা নেওয়াদের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ছয়মাস পর্যন্ত ৯০ শতাংশ সুরক্ষা দেয়। পরবর্তীতে তা ৮১ শতাংশে নেমে আসে। তবে করোনার তৃতীয় ডোজ অর্থ্যাৎ বুস্টার নেওয়ার ফলে হাসপাতালে ভর্তির বিরুদ্ধে কার্যকরিতা বেড়ে ৯৪ শতাংশে পৌঁছায়। ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও দেখা গেছে, বুস্টার ডোজ নেওয়ার দুই সপ্তাহ ব্যবধানে ৯০ শতাংশ পর্যন্ত কার্যকরের প্রমাণ পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্যের হাসপাতালের ৮৮ হাজার লোকের ভর্তির তথ্যের উপর যাচাই করে এই গবেষণা চালিয়েছে সিডিসি।

/এলকে/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
সর্বশেষ খবর
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা