গত সপ্তাহে করোনাতে বেশি মারা গেছেন উচ্চ রক্তচাপে আক্রান্তরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৮:২১আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮:২১

করোনাতে আক্রান্ত হয়ে গত সপ্তাহে মারা গেছেন ৮০ জন, তাদের মধ্যে পুরুষ ৪১ আর নারী ৩৯ জন। এদের মধ্যে আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন এমন রোগীর মৃত্যু হয়েছে বেশি। এরপর রয়েছেন উচ্চ রক্তচাপের রোগীরা।

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পর করোনায় গত সপ্তাহে মারা যাওয়াদের মধ্যে বেশি ছিলেন কিডনিরোগী। এরপর রয়েছে হৃদরোগ এবং বক্ষব্যাধি।

আজ সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর) করোনাতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮০ জনের মধ্যে আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন ৪১ দশমিক তিন শতাংশ। এরপর উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন এমন মানুষের মৃত্যু হয়েছে ৩৬ দশমিক তিন শতাংশ।

এরপর ১২ দশমিক পাঁচ শতাংশ মানুষ আক্রান্ত ছিলেন কিডনিরোগে, হৃদরোগে আক্রান্ত ছিলেন ১১ দশমিক তিন শতাংশ মানুষ।

অধিদফতর জানাচ্ছে, আগে থেকেই সাত দশমিক পাঁচ শতাংশ  বক্ষব্যাধিতে আক্রান্ত ছিলেন। এছাড়াও নিউরোলজিক্যাল, রক্তজনিত রোগ এবং ক্যান্সারে আক্রান্ত ছিলেন এক দশমিক তিন শতাংশ করে।

তবে লিভার রোগ, স্ট্রোক, থাইরয়েড, রিউম্যাটলজিক্যাল বা বাতরোগ এবং মানসিক সমস্যাজনিত রোগে আগে থেকে আক্রান্ত এমন কারও করোনাতে গত এক সপ্তাহে মৃত্যু হয়নি।

তবে যারা আগে থেকেই অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন এমন অনেকেরই দুই বা ততোধিক রোগ একসঙ্গে ছিল বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

/জেএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী