বুস্টার ডোজ গ্রহীতার সংখ্যা দুই লাখ ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২২, ২৩:০৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ২৩:০৯

করোনা প্রতিরোধে রাজধানীসহ সারাদেশে আজ (৪ জানুয়ারি) ৪৯ হাজার ৫৩৫ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানিয়েছে।

ঢাকা মহানগরীতে ১৫ হাজার ৩০৯ জনসহ ঢাকা বিভাগে ২২ হাজার ৬৭৮ জন মঙ্গলবার বুস্টার ডোজ নিয়েছেন।

এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ হাজার ৬৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ১৩২ জন, রাজশাহী বিভাগে ৪ হাজার ৬৩১ জন, রংপুর বিভাগে ৫ হাজার ২৮১ জন, খুলনা বিভাগে ৬ হাজার ৫৩৮ জন, বরিশাল বিভাগে ৯২৭ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৬৭০ জনকে বুস্টার ডোজ দেওয়া হয় আজ।

দেশে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয় করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ২ লাখ ৭ হাজার ১৮৫ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।  

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনা টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা।

স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী