২৪ ঘণ্টায় শনাক্ত ৬৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ১৬:৪৭আপডেট : ২৬ মার্চ ২০২২, ২০:১৩

দেশে করোনার সংক্রমণ কমছে। কমছে নতুন রোগী শনাক্ত, সেই সঙ্গে কোনও কোনও দিন করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুহীন দিনও দেখছে বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় (২৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ মার্চ সকাল ৮টা) করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে ফের টানা তৃতীয় দিনের মতো করোনাতে মৃত্যু নেই।

সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় করোনাতে নতুন রোগী শনাক্ত কমেছে, কমেছে শনাক্তের হারও।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে কারও মৃত্যু হয়নি। এর আগে, গত ২৫ এবং ২৪ মার্চেও দেশ করোনাতে মৃত্যুহীন ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৫ জন, গতকাল ১০২ জনের কথা জানিয়েছিল অধিদফতর। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ, গতকাল যা ছিল এক দশমিক শূন্য তিন শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ৬৫ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জন আর মারা গেলেন ২৯ হাজার ১১৮ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৮৩ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে সাত হাজার ২৩৪টি আর পরীক্ষা হয়েছে সাত হাজার ৩৩৬টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৯৮৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৪৮ হাজার পাঁচটি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৩১ হাজার ৯৭৮টি।

দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২০ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব