করোনায় টানা ৯ দিন মৃত্যু নেই, শনাক্ত ১৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২২, ১৭:২৫ আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৭:২৫

করোনার নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। আর এ সময়ে করোনাতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২৯ এপ্রিল সকাল ৮টা থেকে ৩০ এপ্রিল সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭ জন। গতকাল (২৯ এপ্রিল) ১৯ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদফতর।

নতুন শনাক্ত হওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা নবম দিনের মতো দেশ করোনায় মৃত্যুহীন। তবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে দেশে ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৫৮ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৫ হাজার ৪০৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে দুই হাজার ৯৩৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ৯৩৮টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৯০ হাজার ৪৬৬টি।  এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ ৫৩ হাজার ৪১০টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৩৭ হাজার ৫৬টি।

নমুনা পরীক্ষার বিপরীতে দেশে গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য সাত শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

/জেএ/এমএস/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
ভাইরাল মিজানের ভাতের হোটেল আবার তুলে দিলো ডিএনসিসি
ভাইরাল মিজানের ভাতের হোটেল আবার তুলে দিলো ডিএনসিসি
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ