ক্যাম্পেইনের প্রথম দিন বুস্টার ডোজ নিয়েছেন ১২ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২২, ২২:১৪ আপডেট : ০৪ জুন ২০২২, ২২:১৫

দেশব্যাপী শুরু হয়েছে বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন। আগামী ১০ জুন পর্যন্ত এক সপ্তাহ এই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ক্যাম্পেইনের প্রথম দিন শনিবার (৪ জুন) সারা দেশে ১২ লাখ ৯ হাজার ৪৭৭ জন মানুষ বুস্টার ডোজ পেয়েছেন। ফলে এ পর্যন্ত মোট ১ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৮১০ জন মানুষ এসেছে বুস্টার ডোজ পেযেছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্যে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিশেষ ক্যাম্পেইনের এ সময়ে এক কোটির ওপরে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুস্টার ডোজ নেওয়ার উপযুক্ত প্রায় চার কোটি মানুষ এখনও অপেক্ষমাণ রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, সারা দেশে মোট ১৬ হাজার ১৮১টি টিকাকেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৬২৩টি ও অস্থায়ী কেন্দ্র ১৫ হাজার ৫৫৮টি। ‘বুস্টার ডোজ সপ্তাহ’ চলাকালে একযোগে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী টিকাদান কাজে নিয়োজিত থাকবেন।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

অধিদফতর জানায়, সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য আপনার টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। নিকটবর্তী যেকোনও কেন্দ্রে গেলেই পাওয়া যাবে বুস্টার ডোজ। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন প্রদানের স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে বিচার নিশ্চিতের তাগিদ আসিফ মাহমুদের
সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে বিচার নিশ্চিতের তাগিদ আসিফ মাহমুদের
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
চার জেলায় নতুন জেলা প্রশাসক
চার জেলায় নতুন জেলা প্রশাসক
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ