করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১০০৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২২, ১৬:৫৭আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৬:৫৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জন। গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৫১ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ২৩০ জন এবং শনাক্ত ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জন।

শনিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৫১টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৮৫৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ২৪৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৫১টি। এখন পর্যন্ত এক কোটি ৪৪ লাখ ৯১ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,  গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৩ দশমিক ৭০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৩৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী। মৃত্যুবরণকারীদের  বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন,  ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন এবং ১০০ বছরের ঊর্ধ্বে ১ জন। মৃত্যুবরণকারীদের ৪ জন ঢাকায় এবং ১ জন চট্টগ্রামে অবস্থান করছিলেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
সাহেদসহ ৫ জনের বিচার শুরু
করোনার টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রাজেনেকা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম