করোনায় ২ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২২, ২১:৪৪আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ২১:৪৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন ২৯৫ জন। এর আগে গতকাল শনাক্তের সংখ্যা ছিল ৩৪৬ জন। ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ছিল ৭ দশমিক ৭৮ শতাংশ।

শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৫৮৮ জন। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৯৫ জনের এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩২ হাজার ৯২ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৭৬৫টি, অ্যান্টিজেন টেস্ট-সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৭৯৪ জনের। এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৪১ হাজার ৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৭ দশমিক ৭৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

মৃত্যুবরণকারীদের ১ জন পুরুষ এবং ১ জন নারী। তারা চট্টগ্রাম ও ময়মনসিংহে অবস্থান করছিলেন বলে জানায় অধিদফতর।

/এসও/এনএআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি