৪৪তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২২, ১৩:৩৫আপডেট : ২৫ মে ২০২২, ১৩:৩৫

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নেবে এমন প্রার্থীদের জন্য বুধবার (২৫ মে) নির্দেশনা জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নির্দেশনায় জানানো হয়, বই-পুস্তক, সব ধরনে ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড সদৃশ কোনও ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা নিষেধ এবং শাস্তিযোগ্য অপরাধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনও প্রার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্যদিয়ে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার দিন এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব প্রার্থীর মোবাইল ফোনে এসএসএস পাঠানো হবে। এসএমএস বার্তার নির্দেশনা অনুসরণ করতে প্রার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

পরীক্ষার সময় প্রার্থীকরা কানের ওপর কোনও আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনও ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগে কমিশনের অনুমোদন নিতে হবে।

পরীক্ষার কেন্দ্রে কোনও প্রার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কর্ম কমিশনের সব নিয়োগ পরীক্ষার জন্য ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।

এ বিষয়ে পিএসসি সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছে।

/এসএমএ/আইএ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
০৪:৪৫ পিএম
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
০৪:৪৩ পিএম
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
০৪:৪৩ পিএম
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
০৪:৩৯ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ