৪০তম বিসিএসে নন-ক্যাডার পদের আবেদন আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২২, ১১:২৭আপডেট : ৩১ মে ২০২২, ১২:১৪

৪০তম বিসিএসের (বিশেষ) লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসে সুপারিশ করা সম্ভব হয়নি সেসব প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুন থেকে আবেদন করতে পারবেন, চলবে ১৬ জুন পর্যন্ত।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসে সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর মধ্যে যারা নন-ক্যাডার পদে চাকরিতে আগ্রহী অনলাইনের তাদের আবেদন করতে বলা হচ্ছে।  বিজ্ঞপ্তিতে ৯ম, ১০ম, ১১তম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি করতে আগ্রহীদের আবেদন চাওয়া হয়।

আবেদন করতে টেলিটক বা পিএসসির ওয়েবসাইটে প্রবেশ করে নন-ক্যাডার পদের জন্য নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে।

উল্লেখ্য, গত ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এই বিসিএসে এক হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৩৬, ৩৭, ৩৮ ও ৪৩তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় গ্রেড-৯, ১০, ১১ ও ১২তম গ্রেডের নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীরা তার নামের ঘরে ক্লিক করে বিসিএস এর রেজিস্ট্রেশন নম্বর নির্ভুলভাবে টাইপ করবেন।

/এসএমএ/আইএ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
০১:২৬ পিএম
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
০১:২১ পিএম
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
০১:২০ পিএম
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
০১:০৫ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ