বৃহত্তর ময়মনসিংহের ফ্রিল্যান্সারদের মিলনমেলা

চাকরি ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২২, ১৪:৫৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৫:৩৭

বৃহত্তর ময়মনসিংহের ফ্রিল্যান্সারদের সংগঠন ফ্রিল্যান্সার কমিউনিটি অব ময়মনসিংহ (এফসিএমডি), কর্তৃক আয়োজিত আই অ্যাকাডেমি ফ্রিল্যান্সার’স গ্র্যান্ড মিটআপ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় মিটআপটি। বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলাসহ সারাদেশ থেকে প্রায় ৪৫০ জনের উপর অনলাইন ফ্রিল্যান্সার এই মিটাপে অংশগ্রহণ করেন, এর মধ্যে ৫০ জনের মত ছিলেন আমন্ত্রিত অতিথি। আই অ্যাকাডেমি, পেওনিয়ার, ব্র্যাক ব্যাংক, কোডম্যানবিডিসহ কয়েকটি প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের স্পন্সর হিসাবে যুক্ত ছিলেন।

তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই অংশগ্রহণকারীদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন। বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সার, অভিজ্ঞ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের প্রেজেন্টেশন আলোচন, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বায়ারদের অংশগ্রহণ এবং প্যানেল ডিসকাশনে শুরু থেকেই মুখরিত হয়ে ওঠে এই মিটাপ।

অংশগ্রহণকারীরা আমন্ত্রিত ফ্রিল্যান্সার, বিশেষজ্ঞদের বিভিন্ন ধরনের প্রশ্ন করার এবং পরামর্শ নেয়ার সুযোগ পান। এফসিএমডি’র পক্ষ থেকে এই প্রথমবারের মত বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার প্রতি জেলা থেকে ১ জন করে বেস্ট ফ্রিল্যান্সার এবং ১জনকে বেস্ট উদ্যোক্তা হিসাবে নির্বাচিত করে সম্মানিত করা হয়। 

এই মিটাপে কুইজ প্রতিযোগিতায় পুরষ্কার জেতাসহ, স্পন্সরদের কাছ থেকে বিভিন্ন গিফট আইটেম এবং প্রমোশনাল অফার পাওয়া ছিল বাড়তি পাওনা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

এফসিএমডি’র বিভাগীয় কমিউনিটি লিডার গোলাম কামরুজ্জামান তার সমাপনি বক্তব্যে বলেন, গত প্রায় দুই বছর ধরে তারা বৃহত্তর ময়মনসিংহের ফ্রিল্যান্সারদের একত্রিত করার জন্য কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি তার ফ্রিল্যান্সারদের নিয়ে ছোট ছোট মিটাপ, প্রশিক্ষণ কর্মসূচি, ভার্চুয়াল মিটিং, ফেসবুক গ্রুপের মাধ্যমে সহযোগিতা, ফ্রিল্যান্সারদের নিয়ে ট্যুর, দুঃস্থ অসহায়দের সাহায্য করা, অন্যান্য সমাজ সেবামূলক কাজসহ, নানা ধরনের কাজ করে যাচ্ছেন। তাদের এই কাজের চূড়ান্ত রূপ হচ্ছে এই গ্র্যান্ড মিটআপ ২০২২।

তিনি আরও জানান, ফ্রিল্যান্সারদের নিয়ে তাদের ধারাবাহিক কার্যক্রমগুলো সারাবছর ধরেই চলতে থাকবে। এসময় তিনি সবাইকে ২০২৩ সালের গ্র্যান্ড মিটআপ সিজন-২ মিটাপে অগ্রিম আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানটির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টরি এবং আইএকাডেমি'র প্রতিষ্ঠাতা রিফাত এম হক, কাজ ৩৬০'র প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম, হ্যাপি মনস্টার'র সহ-প্রতিষ্ঠাতা হাসিন হায়দার, আইডিয়াল কম্পিউটারস ও আইটি প্রজেক্টের (আইসিআইটিপি) প্রতিষ্ঠাতা শরিফ মোহাম্মদ শাজাহান, বিএফডিএস'র চেয়ারম্যান ডাঃ তানজিবা রহমান, ভাইজার এক্স'র প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল মুস্তফা, কোডম্যান বিডির প্রতিষ্ঠাতা মিনহাজুল আসিফ এবং ডিউ এপেলস'র প্রতিষ্ঠাতা কামরুজ্জামান শিশির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন আরও অনেক আইটি বিশেষজ্ঞ।

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
০২:৩২ এএম
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
০২:০৩ এএম
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
০১:৪৫ এএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
০১:২৯ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ জনের নিয়োগ, লাগবে না আবেদন ফি
ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ জনের নিয়োগ, লাগবে না আবেদন ফি
প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ জনের নিয়োগ , এসএসসি পাসেই আবেদন
প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ জনের নিয়োগ , এসএসসি পাসেই আবেদন
এক্সেল-এসপিএসএস জানলেই পড়াশোনার ফাঁকে আয়ের সুযোগ
এক্সেল-এসপিএসএস জানলেই পড়াশোনার ফাঁকে আয়ের সুযোগ
বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষেই কর্মক্ষেত্রের প্রস্তুতি নেবেন যেভাবে
বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষেই কর্মক্ষেত্রের প্রস্তুতি নেবেন যেভাবে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ