আমাদের প্রস্তাবের বাইরেও অনেক বিষয়ে একমত হয়েছি: সালাহ উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ২০:৫৫আপডেট : ১৭ জুন ২০২৫, ২১:৩৩

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিএনপি তাদের মূল প্রস্তাবের বাইরেও অনেক প্রস্তাবে একমত হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের প্রস্তাব ছাড়াও অনেক বিষয়ে ঐকমত্য হয়েছি। বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, ম্যাজিস্ট্রেসি ও নির্বাচনি ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে নীতিগত ও আংশিক ঐকমত্যে পৌঁছেছি।’

প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, ‘বর্তমানে রাষ্ট্রপতির হাতে প্রধান বিচারপতি নিয়োগের পূর্ণ ক্ষমতা থাকায় আইনের শাসনের প্রশ্নে শঙ্কা তৈরি হয়। আমরা চাই রাষ্ট্রপতি যেন নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেন। বেশিরভাগ দল এ বিষয়ে একমত হয়েছে।’

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমরা দলের ৩১ দফায় সিনেট নামে ১০০ আসনের একটি উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছি। বেশিরভাগ দল এ বিষয়ে একমত, যদিও কিছু রাজনৈতিক দলের আপত্তি রয়েছে।’

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এদিনের সংলাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ২৯টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। তবে জামায়াতে ইসলামীর কেউ উপস্থিত ছিলেন না।

এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি