সিএনজি অটোরিকশায় বাসচাপা, প্রাণ হারালেন মা-ছেলেসহ ৩ জন

গাজীপুর প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ২০:৩২আপডেট : ১৭ জুন ২০২৫, ২১:০৯

গাজীপুরের কাপাসিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের চাপায় মা ও শিশুসন্তানসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার জামিলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– কিশোরগঞ্জের ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে তহিদুল্লাহ মিয়া (২৫), একই উপজেলার কমলবুক গ্রামের তানভীর মিয়ার ছেলে শায়ান (৩) ও স্ত্রী রত্না আক্তার (২৩)।

এ ঘটনায় সিএনজি চালকসহ তিন জন আহত হয়েছেন।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন বলেন, ‘দুপুরে কিশোরগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা গাজীপুর যাচ্ছিল। কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের উপজেলার চামীরার চর (পল্লী বিদ্যুৎ অফিস) এলাকায় অজ্ঞাত বাসের ধাক্কায় সিএনজিটি উল্টে গিয়ে তিন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।’

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ কুমার দাস বলেন, ‘দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের