বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি

চাকরি ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৩

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নন-ক্যাডার পদে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরে ষষ্ঠ, ১০ম ও ১১তম গ্রেডে মোট ২ হাজার ৯৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করা যাবে। আগ্রহীরা ৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে:
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স।
কারা অধিদফতরে নেওয়া হবে ৫৫ জন ডিপ্লোমা নার্স,
রেল মন্ত্রণালয়ে নেওয়া হবে ৫২ জন উপসহকারী প্রকৌশলী (স্টোর), ৮৫ জন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), ২০৫ জন উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল/ট্রেন এক্সামিনার/ড্রইং), ৩৫ জন উপসহকারী প্রকৌশলী (ওয়ে), ৩১ জন উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস), ১১ জন উপসহকারী প্রকৌশলী (ব্রিজ), ৮ জন উপসহকারী প্রকৌশলী (অ্যাস্টিমেটর), ১৫ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল ড্রইং), ৭১ জন উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল/টেলিকমিউনিকেশন), একজন উপসহকারী প্রকৌশলী (অ্যাস্টেট) ও ২ জন উপসহকারী প্রকৌশলী (মেরিন)।

পাট অধিদফতরে নেওয়া হবে ১ জন উপসহকারী প্রকৌশলী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে নেওয়া হবে ১০ জন মোটরযান পরিদর্শক এবং মন্ত্রিপরিষদ বিভাগে নেওয়া হবে ১ জন প্রশাসনিক কর্মকর্তা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট http://www.bpsc.gov.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

আবেদন ফি: ৬ষ্ঠ গ্রেডের পদের জন্য ৬০০ টাকা, ১০ম গ্রেডের পদের জন্য ৫০০ টাকা ও ১১তম গ্রেডের পদের জন্য ৩০০ টাকা।

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
০৬:০৮ পিএম
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
০৬:০৬ পিএম
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
০৬:০১ পিএম
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
০৫:৫৯ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ