এসএসসি পাসে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

সরকারি চাকরির খবর। সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ।

চাকরি ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২৭

বাংলাদেশ সেনাবাহিনী জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। সৈনিক পদে সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেডে (টিটি) জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ২১ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

যোগ্যতা: সাধারণ ট্রেডের (নারী ও পুরুষ) জন্য এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.০০ থাকতে হবে। বয়সসীমা: ১ ফেব্রুয়ারি ২০২৬ সালে বয়স ১৭ বছরের কম এবং ২০ বছরের বেশি হওয়া যাবে না।

টেকনিক্যাল ট্রেডের (নারী ও পুরুষ) জন্য এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে। এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.০০ থাকতে হবে। কারগিরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হতে হবে। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি বয়স ১৭ বছরের কম এবং ২১ বছরের বেশি হওয়া যাবে না। শুধু ড্রাইভিং পেশায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা এক বছর শিথিলযোগ্য, অর্থাৎ ১৭ থেকে ২২ বছর।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। অবশ্যই সাঁতার জানতে হবে।
নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট। ওজন কমপক্ষে ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি। অবশ্যই সাঁতার জানতে হবে।

বৈবাহিক অবস্থা: নারী ও পুরুষ উভয় প্রার্থীকে অবিবাহিত।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা http://sainik.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সেনাবাহিনীর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

ইএইচ
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
০৫:০২ পিএম
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
০৪:৫৪ পিএম
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
০৪:৫১ পিএম
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
০৪:৪৩ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ হওয়ার ১০ কারণ
ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ হওয়ার ১০ কারণ
কেন চাকরিতে টিকছেন না গ্র্যাজুয়েটরা, পরিত্রাণের উপায় কী
কেন চাকরিতে টিকছেন না গ্র্যাজুয়েটরা, পরিত্রাণের উপায় কী
সাক্ষাৎকারে নিয়োগদাতার শেষ প্রশ্নের সেরা জবাব কী হতে পারে
সাক্ষাৎকারে নিয়োগদাতার শেষ প্রশ্নের সেরা জবাব কী হতে পারে
চাকরির সাক্ষাৎকারে ‘নিজের সম্পর্কে বলুন’ প্রশ্নের উত্তর দেবেন যেভাবে
চাকরির সাক্ষাৎকারে ‘নিজের সম্পর্কে বলুন’ প্রশ্নের উত্তর দেবেন যেভাবে