অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই, বেশিরভাগই সফটওয়্যার ইঞ্জিনিয়ার

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
২৯ অক্টোবর ২০২৬, ১২:০২ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১২:০২

নতুন কিন্ডল ই-রিডার এবং ট্যাবলেট কম্পিউটারসহ একাধিক পণ্য বাজারে ছাড়ার কয়েক সপ্তাহের মাথায় নিজেদের ডিভাইস ও সার্ভিসেস ইউনিট থেকে প্রায় ২৫০ জন কর্মী ছাঁটাই করেছে বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বুধবার এ ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানিটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

রয়টার্সের এক প্রশ্নের জবাবে অ্যামাজনের এক মুখপাত্র বলেন, ‘আমরা অল্পসংখ্যক পদ বিলুপ্ত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি’। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র জানিয়েছে, এই ছাঁটাইয়ের সর্বোচ্চ সংখ্যা ২৫০ জনের মতো এবং এতে মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগের কর্মীরাই বেশি প্রভাবিত হয়েছেন।

অ্যামাজনের মুখপাত্র আরও বলেন, প্রতিষ্ঠানকে আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে এবং আমাদের প্রডাক্ট রোডম্যাপের সঙ্গে কাজের সঠিক সামঞ্জস্য তৈরি করতে এই ছাঁটাই সাহায্য করবে। ছাঁটাইয়ের ঘোষণার দিন বুধবারই (২৮ অক্টোবর) নতুন অ্যালার্ম ক্লক ও ফটো ফ্রেম বাজারে আনার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যামাজনের প্রথা অনুযায়ী, বুধবার ভোরে কর্মীদের ইমেইল ও টেক্সট বার্তার মাধ্যমে চাকরিচ্যুত করার কথা জানিয়ে দেওয়া হয়। রয়টার্সের হাতে আসা ডিভাইস ও সার্ভিসেস বিভাগের হিউম্যান রিসোর্স ভাইস প্রেসিডেন্ট চেরি রবিনসনের পাঠানো এক ইমেইলে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের সাংগঠনিক কাঠামোর এক ‘পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা’ চালিয়েছে, যার ফলেই এই ছাঁটাইয়ের প্রয়োজন তৈরি হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে আমাজন তাদের মূল খুচরা বিক্রয় বা কোর রিটেইল বিভাগ থেকেও প্রায় ১,০০০ কর্মী ছাঁটাই করেছিল।

/এএস/ 
সম্পর্কিত
২০ বছরের পুরোনো নকিয়া ফোনে এবার ব্যবহার করা যাবে এআই
চ্যাটজিপিটিতে যুক্ত হলো আইক্লাউড, যেসব নতুন সুবিধা পাচ্ছেন অ্যাপল ব্যবহারকারীরা
মাইক্রোসফটের ছাঁটাই: ফের চর্চায় কর্মীদের ‘বিলাসবহুল’ অফিসজীবন
সর্বশেষ খবর
লক্ষ্মীপুরে ৫ ও বানিয়াচংয়ে ৮ জনকে হত্যায় ২ প্রতিবেদন প্রস্তুত
মানবতাবিরোধী অপরাধ লক্ষ্মীপুরে ৫ ও বানিয়াচংয়ে ৮ জনকে হত্যায় ২ প্রতিবেদন প্রস্তুত
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী শাহে আলমের
ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী শাহে আলমের
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ এর জন্য জ্বালানি সরবরাহ শুরু
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ এর জন্য জ্বালানি সরবরাহ শুরু
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা