বাংলাদেশের ব্যাটিংয়ে ধস, ৭ উইকেটে তুললো মাত্র ৫৯

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ব্যাটাররা ভালো কাটালেও দ্বিতীয়দিনে এসে নাকানিচুবানি খেয়েছে। যেখানে প্রথমদিনে ৩ উইকেটে সংগ্রহ ছিল ২১৩, সেখানে দ্বিতীয় দিনে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মাত্র ৫৯ রান। ব্যাটিংয়ে এই বিপর্যয়ে ১০ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২৭২।

বাংলাদেশের লোয়ার-মিডল অর্ডারের ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্স দেখা যায়, যার ফলে মধ্যাহ্নভোজের (লঞ্চ) আগেই স্বাগতিকরা পুরোপুরি গুটিয়ে যায়। অন্যদিকে লিটনও ট্রেইলএন্ডারদের (শেষের সারির ব্যাটার) রক্ষা করতে ব্যর্থ হন; তিনি স্ট্রাইক নিজের কাছে না রেখে বারবার নিচের সারির ব্যাটারদের এই বিষাক্ত বোলিং আক্রমণের মুখে ফেলে দেন।

বুধবার (২৮ অক্টোবর) থেকে মিরপুরে শুরু হওয়া এই টেস্টের প্রথমদিন বাংলাদেশের ভালোই কেটেছে। টপ অর্ডারের তানজিদ, মমিনুল ও শান্তরা খুব সুবিধা না করতে পারলে এক প্রান্ত আগলে রেখেছিলেন শাদমান ইসলাম। ৯৯ রানে দিন শেষ করেছিলেন। তার সঙ্গী ছিলেন লিটন কুমার।

সকালে ব্যাটিংয়ে নেমে শাদমান তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক পূরণ করলেও, দিনের তৃতীয় ওভারে বিশপের বলে ১০৫ রানে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। 
আগের দিন ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়া হৃদয় পুনরায় ক্রিজে ফিরেছিলেন, কিন্তু বিশপের একটি সোজা বল মিস করে মাত্র দুই বল পরেই বোল্ড হয়ে যান।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় নতুন বল নেওয়ার ঠিক পরপরই, সিলসের একটি মারাত্মক ডেলিভারি লিটনের কনুইয়ে গিয়ে আঘাত করে, যা নিয়ে তাকে দৃশ্যতই ভুগতে দেখা যায়। পানির বিরতির পরপরই, ওয়ারিকান তার ইনিংসে তৃতীয় উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজকে একটি আর্ম বলে পরাস্ত করে।

এরপর একে একে নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম বিদায় নেন মাত্র ১৯ রানের ব্যবধানে।

ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে ওয়ারিকানের ঝুলিতে যায় পাঁচটি উইকেট। বিশপ ও জোসেফ পান দুটি করে পান। সিলস নেন একটি উইকেট।

/এফআর/
সম্পর্কিত
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক
মিরপুর টেস্টে যে কোনো সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে!
সর্বশেষ খবর
লক্ষ্মীপুরে ৫ ও বানিয়াচংয়ে ৮ জনকে হত্যায় ২ প্রতিবেদন প্রস্তুত
মানবতাবিরোধী অপরাধ লক্ষ্মীপুরে ৫ ও বানিয়াচংয়ে ৮ জনকে হত্যায় ২ প্রতিবেদন প্রস্তুত
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী শাহে আলমের
ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী শাহে আলমের
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ এর জন্য জ্বালানি সরবরাহ শুরু
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ এর জন্য জ্বালানি সরবরাহ শুরু
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা