বিশেষ পেশায় সৈনিক নেবে সেনাবাহিনী, যোগ্যতা এসএসসি পাস

সেনাবাহিনীতে চাকরির সুযোগ। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

চাকরি ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০২

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ট্রেড-২ (বিশেষ পেশা)-এর পেশাগুলো হলো কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিন স্মিথ। আাবেদন গ্রহণ ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৩০ মার্চ ২০২৫ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ থাকতে হবে। জিপিএ ৩.০০ বা এর বেশি জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১ এ স্থানান্তরের সুযোগ আছে।

অন্যান্য যোগ্যতা:  কুক পেশার জন্য রান্নায় পারদর্শী হতে হবে। ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড, ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রাম্পেট) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টার/পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশার ক্ষেত্রে পেইন্টিং কাজের ওপর পারদর্শী হতে হবে; কার্পেন্টার পেশার ক্ষেত্রে কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে এবং টিন স্মিথ পেশার ক্ষেত্রে ঝালাই কাজে পারদর্শী হতে হবে

বয়সসীমা: ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। শুধু কুক পেশায় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স এক বছর শিথিলযোগ্য।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট। ওজন কমপক্ষে ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীর অবশ্যই সাঁতার জানতে হবে এবং অবিবাহিত হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীেরে http://sainik.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনফরম পূরণ করতে হবে।

নির্বাচন পদ্ধতি: কয়েক ধাপে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি

ইএইচ
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
০১:০৭ এএম
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
১২:৪৫ এএম
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারালো বার্সেলোনা
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারালো বার্সেলোনা
১২:৩০ এএম
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
১২:১৩ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
নিজের দক্ষতা দিয়েই তৈরি করুন পেশাগত যোগাযোগ
নিজের দক্ষতা দিয়েই তৈরি করুন পেশাগত যোগাযোগ
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন