ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইমাম-খতিব নিয়োগ, আবেদন ফি ৫০ টাকা

সরকারি চাকরির খবর। একটি পদে নিয়োগ।

চাকরি ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫১

ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ইমাম-খতিব নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগ্রহীরা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ
পদসংখ্যা: ১
পদবী: ইমাম–খতিব (স্থায়ী)
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)
অন্যান্য সুবিধা: বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী প্রযোজ্য ভাতা ও সুবিধাদি

যোগ্যতা: প্রার্থীকে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ অথবা সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.০০সহ কামিল/ইসলামিক স্টাডিজ/আরবি/সমমান বিষয়ে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/গ্রেড/জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
এ ছাড়া— প্রার্থীকে অবশ্যই পবিত্র কোরআনে হাফেজ হতে হবে।
কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদে প্রথম শ্রেণির সমমানের পদে ইমাম হিসেবে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ৫০ টাকার বিনিময়ে রেজিস্ট্রারের দফতর থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।আবেদনের সঙ্গে রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সব পরীক্ষায় উত্তীর্ণের সনদ ও প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি মোট ৮ কপি দরখাস্ত সংযুক্ত করে আগামী ২৬ ফেব্রুয়ারি-এর মধ্যে রেজিস্ট্রারের কার্যালয়ের (কক্ষ নং ২০৩) ঠিকানায় পৌঁছাতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখেতে এখানে ক্লিক করুন

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
১২:১০ এএম
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
১২:০১ এএম
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
১২:০১ এএম
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
০৫ জুন ২০২৬
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ