‘আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক’ জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি দিয়েছে।। প্রতিষ্ঠানটি ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৩০০ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদন গ্রহণ ১৪ মে সকাল ১০টায় শুরু হয়ে চলবে, ১৩ জুন বিকাল পাঁচটা পর্যন্ত।
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ৩০০
চাকরির ধরন: স্থায়ী পদ
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ‘Standard Aptitude Test’-এ উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://avub.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।









