ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি (আইটি) সংশ্লিষ্ট ১০ ধরনের পদে মোট ৩১২ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ হবে সিনিয়র অফিসার (আইটি), অফিসার (আইটি), অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি), সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ডাটাবেইজ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার এবং ডাটাবেইজ অ্যাডমিনিস্ট্রেটরসহ ১০টি পদে মোট শূন্যপদ ৩১২টি।
এসব পদের মধ্যে সিনিয়র অফিসার (আইটি) পদে ৩৬ জন; অফিসার (আইটি)/এমআইএস অফিসার ২২৩ জন; অ্যাসিস্ট্যান্ট (প্রোগ্রামার/সহকারী প্রোগ্রামার) ২৮ জন; অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ১৪ জন; সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার ৩ জন;
অ্যাসিস্ট্যান্ট ডাটাবেইজ অ্যাডমিনিস্ট্রেটর ২ জন; অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যানালিস্ট ২ জন; অ্যাসিস্ট্যান্ট ডাটাবেইজ অ্যাডমিনিস্ট্রেটর (গ্রেড-৬) – ১ জন; প্রোগ্রামার ১ জন এবং ডাটাবেইজ অ্যাডমিনিস্ট্রেটর ২ জন নিয়োগ দেওয়া হবে।
যেসব প্রতিষ্ঠানে নিয়োগ
নিয়োগপ্রাপ্তদের অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি, কর্মসংস্থান ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদায়ন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
বেশির ভাগ পদের জন্য কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেমস, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সমমান বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
কিছু উচ্চতর পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর পর্যন্ত চাকরির অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।
শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।
বেতন
পদভেদে মাসিক বেতন হবে—
গ্রেড-৯: ২২,০০০–৫৩,০৬০ টাকা
গ্রেড-১০: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
গ্রেড-৬: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা
এ ছাড়া নিয়মানুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বয়সসীমা
ক্রমিক ১ থেকে ৬ নম্বর পদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।
ক্রমিক ৭ থেকে ১০ নম্বর পদের জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
বয়স গণনা করা হবে ১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী।
আবেদন যেভাবে
প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে নিবন্ধন করে আবেদন করতে হবে। নতুন প্রার্থীদের আগে CV ID তৈরি করতে হবে। এরপর নির্ধারিত পদের জন্য আবেদন করা যাবে।
আবেদনের সময় ৬০০×৬০০ পিক্সেল আকারের ছবি (সর্বোচ্চ ১০০ কেবি) এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর (সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করতে হবে।
আবেদন ফি
সব পদের জন্য আবেদন ফি ২০০ টাকা। রকেটের Bill Pay সেবার মাধ্যমে ফি জমা দিতে হবে। আবেদন সম্পন্ন করতে নির্ধারিত সময়ের মধ্যে Payment Verification সম্পন্ন করা বাধ্যতামূলক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। লিখিত পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।









