ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ

চাকরি ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ। প্রতিষ্ঠানটির অস্থায়ী শূন্য পদে দুই ক্যাটাগরিতে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ময়মনসিংহ বিভাগের চার জেলার যোগ্য প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে একজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে। দুটি পদেই সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা-২০১৯ অনুযায়ী নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলস্যুটিংয়ে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী নির্ধারিত পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে।

বেতন ও গ্রেড

কম্পিউটার অপারেটর পদে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। এ পদটি ১৩তম গ্রেডের।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। এ পদটি ১৬তম গ্রেডের।

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন

বিজ্ঞপ্তি অনুযায়ী, ময়মনসিংহ বিভাগের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অর্থাৎ ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে আবেদন করার সুযোগ পাবেন।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ৩০ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন শুরু ও শেষ

অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আগামী ৯ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহের নিয়োগসংক্রান্ত নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার তথ্য, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের তথ্য, ছবি ও স্বাক্ষর প্রস্তুত রাখতে হবে।

আবেদন ফরম পূরণের পর নির্ধারিত নিয়মে আবেদন ফি পরিশোধ করতে হবে। দুই পদের জন্য আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS পাঠিয়ে পরিশোধ করতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

অনলাইনে আবেদন করার পর Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপ ও ফাইল সাইজ অনুযায়ী আপলোড করতে হবে। আবেদন সম্পন্ন করার আগে নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কি না তা যাচাই করে নিতে হবে।

বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতিপত্রসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত অনুসরণ করতে হবে। লিখিত, MCQ ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিটি দেখুন...

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
অল্প সময়ে কীভাবে সাজাবেন ভ্রমণসূচি
অল্প সময়ে কীভাবে সাজাবেন ভ্রমণসূচি
০৯:৩০ এএম
গুগলে এই ৫ বিষয় খোঁজা ঝুঁকিপূর্ণ, জানুন নিরাপদ থাকার উপায়
গুগলে এই ৫ বিষয় খোঁজা ঝুঁকিপূর্ণ, জানুন নিরাপদ থাকার উপায়
০৯:২০ এএম
বাচ্চার খবর সবাই নেন, নতুন মা কেমন আছেন—জানেন তো?
বাচ্চার খবর সবাই নেন, নতুন মা কেমন আছেন—জানেন তো?
০৯:১৫ এএম
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ
০৯:১৪ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১০৬ জনের নিয়োগ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১০৬ জনের নিয়োগ
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন
ভুয়া খবরের ভিড়ে সত্য খোঁজার পেশা, ফ্যাক্ট-চেকিংয়ে বাড়ছে ক্যারিয়ারের সুযোগ
ভুয়া খবরের ভিড়ে সত্য খোঁজার পেশা, ফ্যাক্ট-চেকিংয়ে বাড়ছে ক্যারিয়ারের সুযোগ
কর অঞ্চল-১৬, ঢাকায় ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু ১৯ সেপ্টেম্বর
কর অঞ্চল-১৬, ঢাকায় ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু ১৯ সেপ্টেম্বর