বনশিল্প উন্নয়ন করপোরেশনে বড় নিয়োগ, আবেদন শুরু ৯ সেপ্টেম্বর

চাকরির খবর
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি)। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটির স্থায়ী রাজস্ব খাতভুক্ত শূন্য পদে ৬টি ক্যাটাগরিতে মোট ১১২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী এইচএসসি, স্নাতক, বি.কম, বি.এসসি ও এম.কম পাস প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪টা পর্যন্ত।

৬ পদে ১১২ জন নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী হিসাব কর্মকর্তা পদে ১৯ জন, সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদে ৩৭ জন, উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন) পদে ১৪ জন, উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব) পদে ১৫ জন, নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন) পদে ১৪ জন এবং নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব) পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

সব মিলিয়ে ৬টি ক্যাটাগরির পদে মোট ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও বেতন স্কেল

সহকারী হিসাব কর্মকর্তা: ১৯টি পদ। গ্রেড-১১। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।

সহকারী মাঠ তত্ত্বাবধায়ক: ৩৭টি পদ। গ্রেড-১২। বেতন স্কেল ১১,৩০০-২৭,৩০০ টাকা।

উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন): ১৪টি পদ। গ্রেড-১৪। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।

উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব): ১৫টি পদ। গ্রেড-১৪। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।

নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন): ১৪টি পদ। গ্রেড-১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব): ১৩টি পদ। গ্রেড-১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

সহকারী হিসাব কর্মকর্তা পদে এম.কম অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিসহ তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।

সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদে দ্বিতীয় বিভাগে বি.এসসি বা বি-এগ্রি ডিগ্রি থাকতে হবে।

উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন) পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব) পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রেও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন) পদে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব) পদে ন্যূনতম এইচএসসি (বাণিজ্য) পাস হতে হবে। এ পদেও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপিং গতি থাকতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য।

বয়স প্রমাণের ক্ষেত্রে কোনও ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলোতে বাংলাদেশের সব জেলার যোগ্য নাগরিকরা আবেদন করতে পারবেন। কোনো নির্দিষ্ট জেলার প্রার্থীদের জন্য আলাদা সীমাবদ্ধতা দেওয়া হয়নি।

বেতন ও অন্যান্য সুবিধা

নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী পদভেদে ৯,৩০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত মূল বেতন পাবেন। এর সঙ্গে সরকারি বিধি অনুযায়ী চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ভাতা, যাতায়াত ভাতা ও বার্ষিক উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের টেলিটকের অনলাইন আবেদন পোর্টাল bfidc.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর ব্যক্তিগত, শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর সদ্য তোলা রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কিলোবাইট আকারে আপলোড করতে হবে।

আবেদন ফরম সফলভাবে সাবমিট করার পর ছবি সংবলিত Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি

১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ১৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১৮ টাকা। অর্থাৎ মোট ১৬৮ টাকা পরিশোধ করতে হবে।

৩ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা। মোট ফি ১১২ টাকা।

অনগ্রসর শ্রেণির—ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের—প্রার্থীদের সব গ্রেডের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা, অর্থাৎ মোট ৫৬ টাকা।

এসএমএসে আবেদন ফি পরিশোধ

অনলাইনে আবেদন ফরম পূরণ ও সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

প্রথম এসএমএসে লিখতে হবে:

BFIDC <space> User ID

এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

দ্বিতীয় এসএমএসে লিখতে হবে:

BFIDC <space> YES <space> PIN

এটিও পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে না। ফি পরিশোধের ক্ষেত্রে Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।

এক নজরে

বিজ্ঞপ্তি প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬

আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪টা

মোট পদ: ১১২টি

পদের ক্যাটাগরি: ৬টি

চাকরির ধরন: সরকারি চাকরি

বয়স: ১৮ থেকে ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি থেকে এম.কম/স্নাতক পর্যায়

আবেদন পদ্ধতি: অনলাইন

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন একটি জাতীয় সংবিধিবদ্ধ সংস্থা। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বনজ সম্পদের সুষ্ঠু ব্যবহার, রাবার বাগান সৃজন, রাবার কাঠ প্রক্রিয়াজাতকরণ এবং আসবাবপত্র উৎপাদনসহ বনশিল্পের উন্নয়নে কাজ করে আসছে।

নিয়োগে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করে আবেদন ফি পরিশোধ করতে হবে। শেষ মুহূর্তের সার্ভার জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখুন...

বনশিল্প উন্নয়ন করপোরেশনে বড় নিয়োগ, আবেদন শুরু ৯ সেপ্টেম্বর

বনশিল্প উন্নয়ন করপোরেশনে বড় নিয়োগ, আবেদন শুরু ৯ সেপ্টেম্বর

বনশিল্প উন্নয়ন করপোরেশনে বড় নিয়োগ, আবেদন শুরু ৯ সেপ্টেম্বর

বনশিল্প উন্নয়ন করপোরেশনে বড় নিয়োগ, আবেদন শুরু ৯ সেপ্টেম্বর

বনশিল্প উন্নয়ন করপোরেশনে বড় নিয়োগ, আবেদন শুরু ৯ সেপ্টেম্বর বনশিল্প উন্নয়ন করপোরেশনে বড় নিয়োগ, আবেদন শুরু ৯ সেপ্টেম্বর

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?
০৯:৩৪ এএম
আকাশ ছেড়ে সমুদ্রের তলায় এয়ারবাস, ককপিটে এখন ডুবুরিদের আনাগোনা
আকাশ ছেড়ে সমুদ্রের তলায় এয়ারবাস, ককপিটে এখন ডুবুরিদের আনাগোনা
০৯:৩০ এএম
বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন, কঠোর জবাবের আহ্বান ইসরায়েলের
বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন, কঠোর জবাবের আহ্বান ইসরায়েলের
০৯:২৬ এএম
হোয়াটসঅ্যাপে এআই এজেন্টের সঙ্গে চ্যাটের সুবিধা আনছে মেটা
হোয়াটসঅ্যাপে এআই এজেন্টের সঙ্গে চ্যাটের সুবিধা আনছে মেটা
০৯:২০ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
১৪২ পদে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা, আজ থেকে আবেদন শুরু 
১৪২ পদে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা, আজ থেকে আবেদন শুরু 
সরকারি হাসপাতালে সাড়ে ১১ হাজার চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যমন্ত্রী 
সরকারি হাসপাতালে সাড়ে ১১ হাজার চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যমন্ত্রী 
ই-জোন এইচআরএম লিমিটেডে বড় নিয়োগ
ই-জোন এইচআরএম লিমিটেডে বড় নিয়োগ
জনবল নেবে রুরাল পাওয়ার কোম্পানি, ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
জনবল নেবে রুরাল পাওয়ার কোম্পানি, ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’